শনিবার ২৬, সেপ্টেম্বর ২০২৬

শনিবার ২৬, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

ঢাকা-০৪ বিএনপি ও আওয়ামী লীগের নেতাদের সমঝোতার ছবি নিয়ে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পিএম

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি ব্যাপক আকারে ভাইরাল হয়েছে, যেখানে এক নারী ও তিন পুরুষকে একটি রেস্টুরেন্টে বসে কথা বলতে দেখা যাচ্ছে। ছবিটি পোস্ট করে দাবি করা হচ্ছে, এটি সিঙ্গাপুরের কোনো এক হোটেলে ধারণকৃত গোপন বৈঠকের ছবি।​ছবিটির ওপর একটি ক্যাপশন যুক্ত করে প্রচার করা হচ্ছে— (“ইনবক্সে পাইলাম। সত্য মিথ্যা জানি না।...

গোপন মিটিং সিঙ্গাপুরের হোস্টেলে হোটেলে নিবার্সের সময় রবিনকে ২কোটি টাকা দিছেন নির্বাচন করতে। এই হলো অবস্থা এই সানজিদার অবস্থা”)।​

সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্য অনুযায়ী ছবিতে অবস্থানরত চারজনের পরিচয় হিসেবে উল্লেখ করা হচ্ছে:

​১. এডভোকেট সানজিদা খানম: সাবেক এমপি (ঢাকা-৪), সাবেক হুইপ (বাংলাদেশ জাতীয় সংসদ) এবং নির্বাহী সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ (কেন্দ্রীয় কমিটি)।

২. মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ: সাবেক এমপি (ঢাকা-৪) এবং স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, বিএনপি (কেন্দ্রীয় কমিটি)।

৩. তানভীর আহমেদ রবিন: সদস্য সচিব (ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি) এবং ২০২৬ সালের নির্বাচনের ঢাকা ০৪ এর বিএনপির মনোনীত প্রার্থী।

৪. আব্দুল বাতেন খান শামীম: বর্তমান মুন্সিগঞ্জ জেলার বিএনপি'র আহবায়ক কমিটির তিন নম্বর সদস্য, সাবেক যুগ্ম সম্পাদক ও সহ-সভাপতি (যুবদল, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি) সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুন্সিগঞ্জ জেলা বিএনপি  এবং এডভোকেট সানজিদা খানমের আপন ভাই।

এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ঢাকা ০৪ এর জনগণের মাঝে চরম উত্তেজনা এবং বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

এবং অতীতে যখন সালাউদ্দিন আহমেদ অসুস্থ ছিলেন এবং সিঙ্গাপুরের একটি হসপিটালে সিসিইউতে ভর্তি ছিলেন তখন অ্যাডভোকেট সানজিদা খানম তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে সালাউদ্দিন উদ্দিন আহমেদের হসপিটালের বেডে শুয়ে থাকা একটি ছবি দিয়ে কিছু আবেগঘন ক্যাপশন দিয়ে দোয়া কামনা করেন:

( ক্যাপশন :

বৃহত্তর ঢাকা -৪ (বৃহত্তর ডেমড়া ও বৃহত্তর শ্যামপুর থানা) আসনের তিন বারের সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় বাণিজ্য বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ ভাই অসুস্থ হয়ে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন, মহান আল্লাহর কাছে আমি তার দ্রুত সুস্থতা কামনা করছি। আপনাদের কাছেও তাঁর জন্য দোয়া চাই। তথ্য সংগ্রহঃ সাবেক ছাত্রলীগ নেতা টিটু মিয়া।)

Link copied!