প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ সমিতির আগামী ০১ (এক) বছরের জন্য আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইনজাম উল হাসান শিহাব এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ ইসরাফিল।
বুধবার (১০ সেপ্টেম্বর) সমিতির উপদেষ্টা মন্ডলী ও সভাপতি আশরাফুল হক এবং সাধারণ সম্পাদক নাঈমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্যরা হলেন-
সহ-সভাপতি পদে মো: হাবিবুর রহমান, শ্রেয়া বিশ্বাস ও শরিফুল ইসলাম শিপন। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আবু সায়েম, নাদিয়া নোভা ও মুহাইমিন।
সাংগঠনিক সম্পাদক পদে মুহাম্মাদ নাইমুল, নাজমুন্নাহার নদীয়া ও মেহেদী হাসান।বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ার পর সভাপতি শিহাব বলেন, রাজবাড়ী থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগত সকল শিক্ষার্থীদের কল্যাণে ও ঐক্যবদ্ধ রাখতে আমরা কাজ করে যাবো। সামনের দিন গুলোতে আমাদের কার্যক্রম সচল রাখতে কাজ করবো।
সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসরাফিল বলেন, এই দায়িত্ব আমার জন্য শুধু একটি পদ নয়; এটি আমার প্রিয় রাজবাড়ীর শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এবং তাদের কল্যাণে কাজ করার এক বড় সুযোগ।
এদিকে নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সংগঠনটির উপদেষ্টা ড. আবুল কালাম আজাদ, হ্যাপি কবিরসহ অন্যান্য উপদেষ্টাবৃন্দ।
